আপনার ফ্রি ফায়ার প্লেয়ার আইডি (Player ID / UID) দিয়ে প্রোডাক্ট নির্বাচন করুন এবং ক্যাটাগরি বেছে নিন। এরপর মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদির) মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলেই কয়েক মিনিটের মধ্যে আপনার আইডিতে ডায়মন্ড যুক্ত হয়ে যাবে।
স্বাভাবিক সময়ে অর্ডার পেমেন্ট নিশ্চিত করার ১ থেকে ১০ মিনিটের মধ্যে টপআপ সম্পন্ন করা হয়। টেকনিক্যাল বা সার্ভার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগতে পারে।
অর্ডার সাবমিট করার পূর্বে ভালোভাবে আপনার Player ID মিলিয়ে নিন। ভুল ইউআইডি দিলে অন্য আইডিতে টপআপ চলে গেলে তা ফেরত আনা সম্ভব নয়। তবে অর্ডার ডেলিভারি না হয়ে থাকলে দ্রুত আমাদের সাপোর্ট টিমকে জানাতে পারেন।
ফ্রি ফায়ার সেকশনে গিয়ে Weekly বা Monthly মেম্বারশিপ সিলেক্ট করুন, আপনার UID দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। ইন-গেম রিওয়ার্ড তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।